Saturday, October 11, 2014

আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে ১ ঘণ্টা ফ্রীতে কথা বলুন বিশ্বের যে কোন দেশে

By on 11:45 PM
অনেকদিন ধরেই ভাবছিলাম টেকটিউনস এ আমার জীবনের প্রথম টিউনটি করব । কিন্তু কি নিয়ে করব তা-ই বুঝতেছিলাম না । অবশেষে আপনাদের সম্মুখে একটি চমৎকার খবর নিয়ে হাজির হলাম । আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে  ১ ঘণ্টা ফ্রীতে কথা বলতে পারবেন বিশ্বের যে কোন দেশে ।
প্রথমে আমিও ভাবতাম ফ্রীতে আর কত মিনিট কথা বলব । কিন্তু ফ্রীতে যদি ৬০ মিনিট কথা বলা যায় তাও আবার বিদেশে তবে মন্দ কি। চলুন কাজের কথায়      আসা যাক
যা যা লাগবেঃ
১।   Libon App  [ Download Link= https://play.google.com/store/apps/details?id=lifeisbetteron.com ]
২।  একটি SIM   [  যা পূর্বে এই App এ ব্যবহৃত হয় নি  ]
৩।  একটি  Email ID  [  যা পূর্বে এই App এ ব্যবহৃত হয় নি  ]
করণীয়ঃ
১। উল্লেখিত Link হতে Libon App টি ডাউনলোড করে ফোনে ইন্সটল করে ওপেন করুন । ওপেন  করে নিচের মত  New to Libon এ click করুন ।
২। তারপর , আপনার First Name, Last Name এবং Mobile No [ Libon App এ পূর্বে  ব্যবহৃত হইনি এরকম ] দিন এবং নিচের মত Validate এ
Click করুন।
৩। অতঃপর আপনার Email ID  [  যা পূর্বে এই App এ ব্যবহৃত হয় নি  ] দিয়ে Registration সম্পন্ন করুন।
৪। এবার Dailpad এ যান এবং দেখুন আপনাকে free কথা বলার জন্য ৬০ মিনিট দেওয়া হয়েছে ।
তাহলে আর কি Enjoy করুন ৬০ মিনিট যেকোনো নম্বরে।
বিঃদ্রঃ অনেকেই মনে করতে পারেন যে Libon নিয়ে ত পূর্বেও  টিউন করা হয়েছে তবে আবার কেন এই Libon ? আমার জানামতে ৬০ মিনিটের কথা বলে পূর্বে টিউন করা হয়নি। তাছাড়া মানুষ মাত্রই ভুল । এটা আমার জীবনের প্রথম টিউন । তাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন

0 comments:

Post a Comment